ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরিষাবাড়িতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত

জামালপুর জেলার সরিষাবাড়ি  উপজেলা এর  কৃষ্ট পুর ব্রীজ হতে সামন্য একটু দক্ষিণে সৈয়দপুর  বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়  সংলগ্ন ঝিনাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ নিয়ে স্হানীয় সচেতন মহল এবং  সৈয়দপুর বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান জানান, সরিষাবাড়ী  উপজেলা প্রশাসনকে এ অবৈধ বালু উত্তোলনের ঘটনাটি অবহিত করা জন্য  অফিসে গিয়ে কাউকে পাননি। সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এবং সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার (ভূমি) নাহাত জরুরী মিটিং এ জামালপুর ছিলেন।


স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, কতিপয় প্রভাবশালী ব্যাক্তি এই এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে। যার ফলে ভবিষ্যতে চরম হুমকির মুখে পড়তে পারে সৈয়দপুর সৈয়দপুর বশির উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ আরও ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং

কৃষকের কৃষি জমিসহ আশেপাশে স্থাপনা। 


এলাকার কৃষকরা জানান, এখানে বালু উত্তোলনের ফলে আমাদের ফসলি ও কৃষি জমি হুমকির মুখে পড়তে যাচ্ছে। বালু উত্তোলন করতে নিষেধ করলেও তারা শুনছে না। বরং, ভাটারা মাদারগঞ্জ এর মেইন রোড ছিদ্র করে পাইপ নিয়ে  ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উওোলন করে যাচ্ছে। 


এ বিষয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।


বিষয়টি সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা ও সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ভূমি নাহাত কে জানানো হয়, তারা জানান অবৈধ ভাবে বালু উওোলন রোধে অভিযান অব্যাহত রয়েছে এবং খুব দ্রুত এর ব্যবস্থা নেয়া হবে ।

ads
ads
ads

Our Facebook Page

↑